আর কিছু সময়ের মধ্যে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, পশ্চিমবঙ্গে HIGH ALERT
৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়। কলকাতা সহ একাধিক জেলায় ইতিমধ্যেই বইছে দমকা হাওয়া। ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায়।
আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে।