ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর, তিহারই ঠিকানা
আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আজ, বুধবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে খারিজ হয়ে গেল বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আর্জি। শারীরিক অসুস্থতার যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন কেষ্টর আইনজীবী মুদিন জৈন।

তিহার জেলের কাছ থেকে বারবার চাওয়া সত্ত্বেও অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়নি বলেও আদালতে দাবি করেন মুদিন। কোনও কিছুই গ্রাহ্য করলেন না রাউস অ্যাভেনিউ আদালতের বিচারক।