জুলাই মাসে পঞ্চায়েত VOTE: জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
জুলাই মাসেই হচ্ছে পঞ্চায়েত ভোট, জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এগরায় বিজেপির সভা থেকে তিনি বলেন, ‘জুলাই মাসেই পঞ্চায়েত ভোট। কালই খবর পেয়েছি। জুলাই মাসেই তৃণমূলকে সাফ করতে হবে।’ যদিও রাজ্য নির্বাচন কমিশন এ বিষয়ে কিছুই জানায়নি।
তবে বিজেপি নেতৃত্ব অবশ্য শুভেন্দুর পথে হাঁটেনি। অন্যদিকে কুণাল ঘোষের কটাক্ষ, ‘উনি কি সব জানেন? সবজান্তা? প্রতিদিন কিছু না কিছু ভবিষ্যদ্বাণী করছেন।’